১০ বছর পর আবার একসাথে ফিরছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ও গায়ক আতিফ আসলাম। আতিফ আসলামের নতুন মিউজিক ভিডিও 'আজনাবি'তে আবার জুটিবদ্ধ হচ্ছেন তারা।

রোববার আতিফ আসলাম নিজের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একসাথে তার মুক্তি পেতে যাওয়া 'আজনাবি' গানের পোস্টার শেয়ার করেন। আতিফ ও মাহিরার ছবিযুক্ত এই পোস্টারের ছবির সাথে ক্যাপশনে তিনি লিখেন, '১০ বছর পর একত্রে ফিরছি।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Atif Aslam (@atifaslam)

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মিউজিক ভিডিওর সংক্ষিপ্ত টিজার শেয়ার করেন।

এর আগে ২০১১ সালে 'বোল' সিনেমার মাধ্যমে আতিফ আসলাম ও মাহিরা খানের চলচ্চিত্রে অভিষেক হয়। সিনেমাটি সেই সময় প্রচুর দর্শকপ্রিয়তা অর্জন করে।

সিনেমায় আতিফ-মাহিরা জুটি বিপুল জনপ্রিয়তা পেলেও এর পর তাদের আর একত্রে কোনো কাজ করা হয়নি।

সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল