ফ্যাক্টচেক

পুরোনো ভিডিও ছড়িয়ে প্রতিমন্ত্রী নুরুল হকের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত

পুরোনো ভিডিও ছড়িয়ে প্রতিমন্ত্রী নুরুল হকের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বিদ্যুতের দাম নিয়ে মো: নুরুল হক সম্প্রতি এমন মন্তব্য করেননি। মূলত, ভিডিওটি ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারির। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার জনগণের পকেট কাটছে বলে তখন মন্তব্য করেছিলেন মো: নুরুল হক।

ফ্যাক্টচেক

শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ভুল তথ্য শনাক্ত

শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ভুল তথ্য শনাক্ত

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাসে ৩১ হাজার শিশু নিখোঁজের তথ্যটি সঠিক নয়। শিশু নিখোঁজের মোট সংখ্যা ১৫ হাজার ৭১৭ জন। ৪ হাজারের বেশি শিশুর সন্ধান মেলেনি এমন তথ্যও সঠিক নয়, উদ্ধার না হওয়া শিশুর সংখ্যা ২ হাজার ৩৮ জন।

ফ্যাক্টচেক

পুরোনো ভিডিও ছড়িয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত

পুরোনো ভিডিও ছড়িয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বর্তমান সরকারের আমলের কোনো ঘটনা নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে শরীয়তপুরের কীর্তিনাশা নদীর তীরে ঘটে যাওয়া একটি ঘটনার। সেদিন ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ডাকাত দলকে ধরে গণধোলাই দেয়।

ফ্যাক্টচেক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জড়িয়ে অপপ্রচার শনাক্ত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জড়িয়ে অপপ্রচার শনাক্ত

বাংলাফ্যাক্ট জানায়, চ্যানেল ২৪ এর ফটোকার্ড বিকৃত করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে জড়িয়ে অপপ্রচার শনাক্ত করা হয়েছে।

ফ্যাক্টচেক

প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য দাবি করে অপপ্রচার শনাক্ত

প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য দাবি করে অপপ্রচার শনাক্ত

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, প্রধান নির্বাচন কমিশনার এমন কোনো বক্তব্য দেননি, বরং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানানো হয়।

ফ্যাক্টচেক

শিক্ষামন্ত্রীকে নিয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

শিক্ষামন্ত্রীকে নিয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

ফ্যাক্টচেক

লোডশেডিং প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার শনাক্ত

লোডশেডিং প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে অপপ্রচার শনাক্ত

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ডা. জাহেদ উর রহমান এমন কোনো মন্তব্য করেননি। ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি সার্কাজম পেজের পোস্টকে আসল মন্তব্য দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও এই দাবির পক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

ফ্যাক্টচেক

হিন্দু নারীকে ধর্ষণের পর হত্যার দাবি মিথ্যা বলে শনাক্ত

হিন্দু নারীকে ধর্ষণের পর হত্যার দাবি মিথ্যা বলে শনাক্ত

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। ঘটনাটি ঢাকায় বলা হলেও ঘটনাটি ২০২৫ সালের ২৮ মে তারিখে মাগুরার শ্রীপুর উপজেলার হরিন্দি গ্রামে ঘটে। এই ঘটনায় কেউ মারা যাননি এবং ধর্ষণের শিকার হননি।

ফ্যাক্টচেক

এআই দিয়ে তৈরি ‘পিংক বাস’ দুর্ঘটনার ছবি ছড়িয়ে অপপ্রচার শনাক্ত

এআই দিয়ে তৈরি ‘পিংক বাস’ দুর্ঘটনার ছবি ছড়িয়ে অপপ্রচার শনাক্ত

এআই দিয়ে বাস দুর্ঘটনার ছবি বানিয়ে ‘পিংক বাস’ নিয়ে ছড়ানো ভুয়া তথ্য শনাক্ত করেছে ‘বাংলাফ্যাক্ট’।

ফ্যাক্টচেক