ভারতে ঘটছে একের পর এক ট্রেন দুর্ঘটনা। এবার লাইনচ্যুত হয়েছে পণ্যবাহী ট্রেন। দুর্ঘটনায় রেললাইন থেকে ছিটকে গেছে ট্রেনটির ২০টি ওয়াগন। দেশটির উত্তর প্রদেশের মথুরায় লাইনচ্যুত হয় পণ্যবাহী ওই ট্রেনটি। এ দিকে সাধারণ যাত্রীবাহী ট্রেন হলে বড় ক্ষয়ক্ষতি হতে পারত বলে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় রেল কর্মকর্তারা। এ ছাড়া পণ্যবাহী ট্রেনের ওয়াগন লাইন থেকে ছিটকে পড়ায় বন্ধ হয়ে গেছে তিনটি আপ-ডাউন ট্রাক। এর জেরে বহু ট্রেন বিলম্বে চলছে। গত বুধবার রাত ১১টার দিকে আগ্রা থেকে দিল্লিগামী রুটে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়।
ভারতের মথুরায় ২০টি ওয়াগন লাইনচ্যুত
ভারতে ঘটছে একের পর এক ট্রেন দুর্ঘটনা। এবার লাইনচ্যুত হয়েছে পণ্যবাহী ট্রেন। দুর্ঘটনায় রেললাইন থেকে ছিটকে গেছে ট্রেনটির ২০টি ওয়াগন। দেশটির উত্তর প্রদেশের মথুরায় লাইনচ্যুত...





