জার্মানিতে সম্প্রতি চরমপন্থী ‘রাশিয়া-বান্ধব’ রাজনৈতিক শক্তির প্রতি বেড়ে চলা জনসমর্থন মূল ¯্রােতের রাজনৈতিক দলগুলোকে বিড়ম্বনায় ফেলছে। এছাড়া সাধারণ নির্বাচনের এক বছর আগে সরকারের স্থায়িত্বও এখন প্রশ্নের মুখে। জার্মানিতে পরপর তিনটি প্রদেশের নির্বাচনে উগ্র দক্ষিণপন্থী এএফডি ও সদ্য গঠিত পপুলিস্ট বামপন্থী দল বিএসডব্লিউ দলের সাফল্য দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়িয়ে তুলছে। বিশেষ করে দু’টি ‘রাশিয়া-বান্ধব’ ও ন্যাটো-বিরোধী দলই যেভাবে ইউক্রেনের জন্য জার্মানির সামরিক সাহায্য কমানোর পক্ষে কথা বলে আসছে, তা বর্তমান সরকারের নীতি সম্পর্কে ভোটারদের একাংশের সংশয়ের প্রতিফলন ঘটাচ্ছে।
মূল ¯্রােতের দলগুলো এখন পর্যন্ত এএফডি দলের সাথে জোট সরকার গড়তে অস্বীকার করে এলেও বিরোধী পক্ষে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করতে পারে সেই দল। তবে বিএসডব্লিউ দল একাধিক প্রদেশে জোট সরকারের শরিক হতে পারে, এমন সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। জার্মানির ফেডারেল কাঠামোয় ১৬টির মধ্যে তিনটি প্রদেশে এমন পটপরিবর্তন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ওপর প্রভাব রাখতে পারে।
রাশিয়াপন্থী শক্তির উত্থানে জার্মানিতে দুশ্চিন্তা
জার্মানিতে সম্প্রতি চরমপন্থী ‘রাশিয়া-বান্ধব’ রাজনৈতিক শক্তির প্রতি বেড়ে চলা জনসমর্থন মূল ¯্রােতের রাজনৈতিক দলগুলোকে বিড়ম্বনায় ফেলছে। এছাড়া সাধারণ নির্বাচনের এক বছর আগে সরকারের স্থায়িত্বও এখন...





