দুই দিনের সফরে মঙ্গলবার রাশিয়ায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাজানে তাকে স্বাগত জানানো হয়। ব্রিকসের ১৬তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের দেশে। মঙ্গলবার থেকেই এই সম্মেলন শুরু হয়েছে। তাতেই যোগ দিতে গেছেন মোদি। সেখানে পুতিনের সাথে মোদির দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এক বিবৃতিতে মোদি জানান, ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার একটা বড় মঞ্চ এই সম্মেলন। পারস্পরিক কূটনৈতিক, অর্থনৈতিক ও বিশ্ব পরিবেশসংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনার জন্য এই মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ করে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত এক বছরেরও বেশি সময় ধরে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, এ ছাড়াও পশ্চিম এশিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতি, এমন একটি আবহে এই সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিকরা। রাশিয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্টের সাথেও দ্বিপক্ষীয় আলোচনা হওয়ারও সম্ভাবনা রয়েছে মোদির। ব্রিকস বৈঠকের পাশাপাশি, রাশিয়া ও চীনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে।
এ বছর দ্বিতীয়বার রাশিয়া সফরে গেলেন মোদি। গত জুলাইয়ে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন তিনি। সেই সময়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক হয় তার। সেই সময় রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রসঙ্গও ওঠে। যুদ্ধ থামিয়ে যাতে শান্তিপূর্ণ আবহ ফিরিয়ে আনা যায়, তা নিয়েও আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। তার পর আগস্টে ইউক্রেন সফরে যান তিনি।
ব্রিকস সম্মেলন
রাশিয়ায় পুতিন-জিনপিংয়ের সাথে মোদির বৈঠকের সম্ভাবনা
দুই দিনের সফরে মঙ্গলবার রাশিয়ায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাজানে তাকে স্বাগত জানানো হয়। ব্রিকসের ১৬তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের দেশে।...





