ডেমোক্র্যাটদের হতাশার দিনে দলটির দুই কৃষ্ণাঙ্গ নারী তাদের দেখালেন আশার আলো। মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো দুই কৃষ্ণাঙ্গ নারী সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা দু’জন হলেন, লিসা ব্লান্ট রচেস্টার ও অ্যাঞ্জেলা আলসোব্রুকস। লিসা ব্লান্ট ডেলাওয়্যার থেকে ও অ্যাঞ্জেলা মেরিল্যান্ড থেকে নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে ব্লান্ট রচেস্টার ডেলাওয়্যারের একজন কংগ্রেসওম্যান ও রাজ্যের প্রতিনিধিত্বকারী প্রথম কৃষ্ণাঙ্গ নারী সিনেটর হবেন। আর সাবেক কাউন্টি এক্সিকিউটিভ ও প্রসিকিউটর আলসোব্রুকস মেরিল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ নারী সিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে সিনেটে ছয়জন কৃষ্ণাঙ্গ নারী দায়িত্ব পালন করেছেন। তবে একই সময় একাধিক নারী কখনোই ছিলেন না। যা এবারই প্রথম। ক্যারল মোসেলি ব্রাউন, কমলা হ্যারিস ও ল্যাফোনজা বাটলারসহ আরো তিনজন কৃষ্ণাঙ্গ নারী এর আগে মার্কিন সিনেটে কাজ করেছেন।
মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো সিনেটর নির্বাচিত ২ কৃষ্ণাঙ্গ নারী
ডেমোক্র্যাটদের হতাশার দিনে দলটির দুই কৃষ্ণাঙ্গ নারী তাদের দেখালেন আশার আলো। মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো দুই কৃষ্ণাঙ্গ নারী সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা দু’জন হলেন,...





