পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আটক করা এবং দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মার্কিন কংগ্রেসের ৪৬ জন সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আরেকটি চিঠি লিখেছেন। এর আগে গত অক্টোবরে আরো ৬০ সদস্য বাইডেনকে চিঠি লিখে এই আহ্বান জানান। চিঠিতে পাকিস্তানকে চলমান মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের জন্য অভিযুক্ত করা হয়েছে এবং মার্কিন সরকারের কাছ থেকে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

মার্কিন কংগ্রেসে আইন প্রণেতারা চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কারচুপির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। এ ছাড়া নির্বাচনে ব্যাপক নির্বাচনী জালিয়াতি, অনিয়ম এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পিটিআইকে লক্ষ্যবস্তু করার অভিযোগে তুলেছে। চিঠিতে কংগ্রেস সদস্যরা জনসাধারণের স্বাধীনতা, বিশেষ করে মতপ্রকাশের স্বাধীনতাকে সীমিত করার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের সমালোচনা করে। নির্বিচার গ্রেফতার, অবৈধ আটক এবং সামাজিকমাধ্যম ব্যবহারে ইন্টারেনট নিয়ন্ত্রণের কথা উল্লেখ করা হয়। বিধিনিষেধ উল্লেখ করেছে।

ইমরান খানকে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে বর্ণনা করে বেআইনিভাবে আটকের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ইয়াসমিন রশিদ এবং শাহ মাহমুদ কুরেশিসহ অন্যান্য সিনিয়র পিটিআই নেতারা এক বছরেরও বেশি সময় ধরে আটক রয়েছেন।