পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার (কেপি) কুররম জেলায় সাম্প্রতিক সহিংসতায় আরো ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জনের বেশি। শনিবার ভোরে পাল্টা হামলা, অগ্নিসংযোগ ও গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার যানবাহনের একটি বহরে হামলায় ৪০ জনেরও বেশি নিহত হওয়ার দুই দিন পর নতুন করে সহিংসতা শুরু হয়। তিন দিনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে।
তাণ্ডবের সময় প্রাদেশিক আইনমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, প্রধান সচিব এবং খাইবার পাখতুনখোয়া সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা অস্থির এই জেলায় উপস্থিত ছিলেন।