বিশ্বের প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা দ্য অবজারভার বিক্রি হয়ে যাচ্ছে। ১৭৯১ সাল থেকে ২৩৩ বছর ধরে প্রতি রোববার নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছে পত্রিকাটি। শুক্রবার এই ঘোষণা দিয়েছে দ্য অবজারভারের মালিক প্রতিষ্ঠান স্কট ট্রাস্ট। গার্ডিয়ান ও অবজারভারের মালিক স্কট ট্রাস্ট। টর্টোইস মিডিয়ার কাছে দ্য অবজারভার বিক্রি করতে নীতিগতভাবে সম্মত হয়েছে ট্রাস্টটি। তারা জানিয়েছে, পত্রিকাটি বিক্রি করা হলেও এর একটি প্রধান শেয়ারহোল্ডার হতে এবং মিডিয়া কোম্পানির সম্পাদকীয় ও বাণিজ্যিক উভয় বোর্ডে একটি শেয়ারের জন্য টর্টোইস বিনিয়োগ করবে।
ট্রাস্ট বলেছে, নতুন মালিকানার মডেল ‘অভজার্ভারের ভবিষ্যৎকে রক্ষা করবে, উদার মূল্যবোধের কণ্ঠস্বর বজায় রাখবে এবং এর ডিজিটাল প্লাটফর্ম তৈরির সময় ব্যতিক্রমী সাংবাদিকতায় বিনিয়োগ করবে তারা। স্কট ট্রাস্টের চেয়ারম্যান ওলে জ্যাকব সুন্দে বলেছেন, ‘আমরা জানতাম, আমাদের অবজার্ভারের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে সংস্থান ও প্রতিশ্রুতির সঠিক সমন্বয় প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘এর জন্য একজন মিত্রকে পর্যাপ্ত অর্থায়ন করা, দীর্ঘমেয়াদি প্রকৃতির ও সম্পাদকীয় স্বাধীনতা এবং উদারনৈতিক মূল্যবোধকে সম্মান করতে হবে। আমি বিশ্বাস করি, টর্টোইস মিডিয়াতে আমরা এটি পেয়েছি। আমরা অবজার্ভারের যাত্রার পরবর্তী পর্বের অংশ হতে উন্মুখ।’ ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টসের নবনির্বাচিত সাধারণ সম্পাদক লরা ডেভিসন বলেছেন, প্রস্তাবিত এই চুক্তির প্রতিবাদে গার্ডিয়ান ও অবজার্ভারের সদস্য, চলতি সপ্তাহে যারা শিল্প পদক্ষেপ নিয়েছে, তারা ‘অত্যন্ত হতাশ’ হবেন। এই পদক্ষেপ আলোচনায় বিরতির আহ্বান জানিয়েছে।