রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। পূর্ব ঘোষণা ছাড়াই তিনি রোববার মস্কোয় গিয়ে পৌঁছেন।
পুতিন ও ফিকোর বৈঠকের পর স্লোভাকিয়া ও রাশিয়া দুই পক্ষই জানিয়েছে, বৈঠক ফলপ্রসূ হয়েছে। এ বৈঠককে চিহ্নিত করা হয়েছে কাজ চালানোর বৈঠক বা ওয়ার্কিং মিটিং হিসেবে। ইউরোপের আরো অনেক দেশের মতোই রাশিয়ার গ্যাসের ওপর পুরোপুরি নির্ভরশীল স্লোভাকিয়া। শীতের মৌসুমে গ্যাসের চাহিদা আরো বৃদ্ধি পায়। ইউক্রেনের ওপর দিয়ে গ্যাস লাইন স্লোভাকিয়া পৌঁছয়। যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন রাশিয়ার এ গ্যাসের লাইন বন্ধ করে দিয়েছে।
ফলে স্লোভাকিয়ায় গ্যাস পৌঁছচ্ছে না। কিভাবে এ সমস্যার সমাধান করা সম্ভব, তা নিয়ে বারবার আলোচনা হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি। কিয়েভ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা গ্যাসের লাইন চালু করতে দেবে না। এ পরিস্থিতিতেই পুতিনের সাথে সরাসরি আলোচনায় বসেন ফিকো।