বোমা হামলার হুমকি পেয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ভারতের দিল্লিগামী একটি ফ্লাইট। এর ফলে বিমানটিকে ইতালির রাজধানী রোমের দিকে পাঠিয়ে দেয়া হয়েছে, সেটি সেখানে নিরাপদে অবতরণ করেছে। মাঝ আকাশে নিরাপত্তা হুমকি দেখা দেয়ার পর আমেরিকান এয়ারলাইন্সের ওই ফ্লাইটটিকে রোমের দিকে ঘুরিয়ে দেয়া হয় এবং ফ্লাইটটি সেখানে নিরাপদে অবতরণ করে।
এক বিবৃতিতে মার্কিন এই এয়ারলাইন্সটি বলেছে, ‘সম্ভাব্য নিরাপত্তা সমস্যার কারণে’ রোববার নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে রোমের দিকে ঘুরিয়ে দেয়া হয়েছিল।