ভারতজুড়ে বাড়তে শুরু করেছে ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ। দুশ্চিন্তা বাড়িয়ে এবার সামনে এলো ইয়েলো ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঘটনা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক ব্যক্তি এই হলুদ ছত্রাকে সংক্রমিত হয়েছেন। চিকিৎসকদের দাবি, ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের থেকে বেশি ভয়াবহ ইয়েলো ফাঙ্গাস। বেশি প্রাণঘাতীও। কারণ এটি শরীরের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গকে আক্রমণ করে। যদিও এরই মধ্যে এইমস প্রধান রণদীপ গুলেরিয়ার সতর্কবার্তা, রঙের ভিত্তিতে ফাঙ্গাস বা ছত্রাক সংক্রমণের নামকরণ ‘বিভ্রান্তি’ তৈরি করতে পারে।
সোমবার গাজিয়াবাদ থেকে ইয়েলো ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা সামনে আসে। আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার বৃজপাল ত্যাগীর হাসপাতালে। ইয়েলো ফাঙ্গাসের ক্ষেত্রে প্রাথমিকভাবে আলস্য, ওজন ও খিদে কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়।
ভারতজুড়ে বাড়তে শুরু করেছে ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ। দুশ্চিন্তা বাড়িয়ে এবার সামনে এলো ইয়েলো ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঘটনা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক ব্যক্তি এই হলুদ ছত্রাকে সংক্রমিত হয়েছেন। চিকিৎসকদের দাবি, ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের
ভারতে এবার প্রাণঘাতী ইয়েলো ফাঙ্গাসের হানা
ভারতজুড়ে বাড়তে শুরু করেছে ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ। দুশ্চিন্তা বাড়িয়ে এবার সামনে এলো ইয়েলো ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঘটনা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক ব্যক্তি এই হলুদ...





