পশ্চিমবঙ্গের কলকাতায় করোনার ভুয়া ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদ কর্মসূচি থেকে শতাধিক বিজেপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে নারীও রয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুয়া টিকাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সোমবার কলকাতা পৌরসভা ঘেরাওয়ের ডাক দেয় বিজেপির যুব মোর্চা। অভিযান ঘিরে অশান্তির আশঙ্কায় পৌরসভার চারপাশ ব্যারিকেড দিয়েছে পুলিশ।