লেবাননের উত্তরে আককার জেলায় এক জ্বালানি তেলের ট্যাংকারের বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও শ’খানেক লোক আহত হয়েছেন। গতকাল রোববার সকালে বিস্ফোরণের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় লেবাননের রেড ক্রস।
রেড ক্রস জানায়, আহতদের মধ্যে অন্তত ৭৯ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। আককার হাসপাতালের এক কর্মচারী ইয়াসিন মাতলেজ জানিয়েছেন, ওই হাসপাতারে অন্তত সাতটি লাশ রাখা হয়েছে। এএফপির কাছে তিনি বলেন, ‘আগুনে লাশগুলো এতই পুড়ে গেছে যে, আমরা তাদের শনাক্ত করতে পারছি না’।
এ ছাড়া হাসপাতালে আগুনে পোড়া ব্যক্তিদের চিকিৎসার সুবিধা না থাকায় বেশির ভাগ আহত ব্যক্তিকেই ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি। এ দিকে সামরিক ও নিরাপত্তাবাহিনীর ভিন্ন দুই সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, লেবাননের সামরিক বাহিনী জব্দ করা এক জ্বালানি ট্যাংকার থেকে গ্যাসোলিন বিতরণের সময় এই বিস্ফোরণ ঘটে।
লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়, গ্যাসোলিনের জন্য জমা হওয়া বাসিন্দাদের মধ্যে হাতাহাতি শুরু হওয়ার পর এই বিস্ফোরণ ঘটে।
লেবাননে তেল ট্যাংকার বিস্ফোরণে নিহত ২০
লেবাননের উত্তরে আককার জেলায় এক জ্বালানি তেলের ট্যাংকারের বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও শ’খানেক লোক আহত হয়েছেন। গতকাল রোববার সকালে বিস্ফোরণের ঘটনায় এই হতাহতের...



