পাকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সন্ত্রাসবিরোধী মহড়ায় অংশ নেবে ভারত। এ জন্য তিন সদস্যের একটি দল পাঠাচ্ছে নয়াদিল্লি। আগামী ৩ অক্টোবর থেকে পাকিস্তানের নওশেরা জেলার পাব্বিতে হতে যাচ্ছে পাব্বি এন্টি-টেরর এক্সারসাইজ ২০২১। এতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
বৈঠকে এসসিও সদস্য দেশগুলোর মধ্যে সন্ত্রাসবিরোধী কার্যকলাপের পারস্পরিক সহযোগিতা সম্পর্কে আলোচনা চলবে। ভারত জানিয়েছে, এসসিও মহড়ায় অংশগ্রহণ করে পাকিস্তানের অবস্থান এবং সীমান্ত সন্ত্রাসবাদকে উৎসাহিত করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা নিয়ে কথা বলবে তারা।
এ বছর মার্চে তাসখন্দে রিজিয়নাল এন্টি-টেররিস্ট স্ট্রাকচারের কাউন্সিলের এক বৈঠকের পর এই মহড়ার ঘোষণা দেয়া হয়। এসসিওর প্রোটোকল অনুযায়ী ভারতসহ সব সদস্য দেশকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। এতে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয়ের কর্মকর্তারা যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। এ মহড়ায় ভারতের পাশাপাশি রাশিয়া, চীন, ইরান, পাকিস্তানসহ মধ্য এশিয়ার চারটি পূর্ণাঙ্গ সদস্য দেশ অংশ নিচ্ছে।
চলতি বছরের মার্চে তাসখন্দে রিজিয়নাল এন্টি-টেররিস্ট স্ট্রাকচারের কাউন্সিলের এক বৈঠকে এ মহড়ার ঘোষণা দেয়া হয়। সেই থেকে এখন পর্যন্ত মহড়ায় যুক্ত হতে চাওয়া দেশগুলোর মধ্যে সবশেষ দেশ হলো ভারত। ধারণা করা হচ্ছে, মহড়ায় ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা যোগ দেবেন। এর আগে এ মাসের শুরুতে আফগানিস্তান ইস্যুতে এসসিওর দুশানবে সম্মেলনে বক্তব্য রেখেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পাকিস্তানে সন্ত্রাসবিরোধী মহড়ায় অংশ নিচ্ছে ভারত
পাকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সন্ত্রাসবিরোধী মহড়ায় অংশ নেবে ভারত। এ জন্য তিন সদস্যের একটি দল পাঠাচ্ছে নয়াদিল্লি। আগামী ৩ অক্টোবর থেকে পাকিস্তানের নওশেরা জেলার...





