এক বছর ধরে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শেষ করার দু’সপ্তাহ পরে কৃষকদের ২২টি গ্রুপ একত্র হয়ে রাজনৈতিক ফ্রন্ট গঠন করেছে গত শনিবার।
এই রাজনৈতিক জোট ভারতের পাঞ্জাবে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। তাদের ফ্রন্টের নাম দেয়া হয়েছে সংযুক্ত সমাজ মোর্চা (এসএসএম)। এতদিন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ করে এসেছে কৃষকদের সংগঠন- সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম)। তাদের নামানুসারে এই রাজনৈতিক ফ্রন্টের নামকরণ করা হয়েছে।