সংযুক্ত আরব আমিরাতকে রাফায়েল যুদ্ধবিমান সরবরাহের ঘোষণা দিয়েছে ফ্রান্স। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আক্রমণ থেকে আমিরাতের আকাশসীমার সুরক্ষা নিশ্চিত করতে এই যুদ্ধবিমান সরবরাহ করা হবে।
যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে আমিরাতের নিরাপত্তা জোরদার করতে দেশটিতে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠাচ্ছে ফ্রান্স।
টুইটারে দেয়া এক পোস্টে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেন, আমিরাতের সাথে সংহতি প্রদর্শনে দেশটির আকাশসীমার সুরক্ষা নিশ্চিতে সামরিক সহায়তা দিচ্ছে প্যারিস।
সম্প্রতি সংযুক্ত আমিরাতে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা। ২০১৫ সাল থেকে সৌদি আরবের সাথে ইয়েমেনের এই বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে আমিরাত। কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগে থেকেই ফ্রান্সের সামরিক উপস্থিতি রয়েছে।
ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আল ধাফরা বিমান ঘাঁটিতে আমিরাতি সামরিক বাহিনীর নজরদারি, শনাক্তকরণ এবং প্রতিহত করার মিশনের অংশ হিসেবে সাতটি রাফায়েল জেট মোতায়েন করা হবে।
দুবাই এক্সপো ২০২০ সম্মেলনের সাইড লাইন বৈঠকে সামরিক খাতে চুক্তি স্বাক্ষর করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ। চুক্তি অনুযায়ী আমিরাতকে ৮০টি রাফায়েল যুদ্ধবিমান, ১২টি কারাকাল হেলিকপ্টার এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জামাদি সরবরাহের কথা রয়েছে ফ্রান্সের।
আমিরাতকে রাফায়েল যুদ্ধবিমান সরবরাহ করবে ফ্রান্স
সংযুক্ত আরব আমিরাতকে রাফায়েল যুদ্ধবিমান সরবরাহের ঘোষণা দিয়েছে ফ্রান্স। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আক্রমণ থেকে আমিরাতের আকাশসীমার সুরক্ষা নিশ্চিত করতে এই যুদ্ধবিমান সরবরাহ করা হবে।যুক্তরাষ্ট্রের পর...





