দেশের নিরাপত্তায় হুমকি বিবেচনা করে চীনের আরো ৫৪টি অ্যাপ নিষিদ্ধ করতে যাচ্ছে ভারত। গতকাল সোমবার দেশটির সরকারের সূত্র জানিয়েছে সুইট সেলফি এইচডি, বিউট ক্যামেরা, ভিভা ভিডিও এডিটর, অ্যাপলকের মতো জনপ্রিয় অ্যাপও এই তালিকায় রয়েছে। ভারতের নিরাপত্তা এবং সার্বভৌমত্বে জন্য হুমকির কথা তুলে গত বছরের জুনে ৫৯টি চীনের মোবাইল অ্যাপ বন্ধ করে দেয়। এরমধ্যে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক, উইচ্যাট এবং হেলিও রয়েছে।
২০২০ সালের চীনের সাথে সীমান্তে উত্তেজনার পর এ পর্যন্ত প্রায় ৩০০ অ্যাপ বন্ধ করে দিয়েছে ভারত। নতুন করে অ্যাপ বন্ধ নিয়ে চীনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।