ভারতের হিমাচল প্রদেশের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে শিশুসহ ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে প্রদেশটির উনা জেলার বাথু বাণিজ্যিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আহতদের স্থানীয় আঞ্চলিক হাসপাতালে এবং গুরুতর আহতদের স্থানীয় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তাৎক্ষণিক কারণ জানা যায়নি।