২০১৪ সালে ক্রিমিয়ায় রাশিয়ার হামলার পর যদি পশ্চিমা বিশ্ব কড়া পদক্ষেপ নিত তবে আজকের এমন দিন দেখতে হতো না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। শুক্রবার পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করে এ মন্তব্য করেন এরদোগান। এরদোগান বলেন, ২০১৪ সালে ক্রিমিয়ায় হামলা করে রাশিয়া। পরে তা দখল করে নেয়। সে সময় যদি পশ্চিমা বিশ্ব সরব হতো তবে আমরা কি এমন পরিস্থিতিতে পড়তাম?
২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নেয়। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় একে অবৈধ মনে করে। তিনি বলেন, আমরা মনে করি সংযম গুরুত্ব পাবে এবং অস্ত্রের ঝনঝনানি বন্ধ হবে। জাতিসঙ্ঘ জানায়, ২৪ ফেব্রুয়ারির পর থেকে যুদ্ধে ইউক্রেনে অন্তত ৫৬৪ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৯৮২ জন।





