১৮ ঘণ্টার মধ্যে ভারতের পাঞ্জাব প্রদেশের গোয়েন্দা বিভাগের সদর দফতরের কাছে দুইবার বিস্ফোরণ। সোমবার রাতের পর আবার মঙ্গলবার দুপুরে বিস্ফোরণ হল মোহালিতে। মঙ্গলবার সকালে বিস্ফোরণের ঘটনাটির একটি ভিডিওতে দেখা যাচ্ছে এলাকাটি কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। জানা যায়, প্রথম বিস্ফোরণের আগেই মোহালিতে পৌঁছেছিলেন জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে তারা বিস্ফোরণস্থলটি পরীক্ষা করে দেখছে। পুলিশ জানিয়েছে, দ্বিতীয় বিস্ফারণে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তারা বারবার পুলিশের গোয়েন্দা দফতরে কেন হামলা চালাচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে।





