যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান ক্রয় নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, তা কেটে যাচ্ছে বলে জানিয়েছে তুরস্ক। সম্প্রতি ওয়াশিংটন সফরে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরা শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেছেন। এর আগে এফ-৩৫ যুদ্ধবিমানের জন্য অর্থ পরিশোধ করলেও রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে আর এসব সামরিক বিমান আর সরবরাহ করেনি।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার পর গত বছর ৪০টি এফ-১৬ সামরিক বিমান কিনতে ওয়াশিংটনের সাথে আলোচনা শুরু করেছে তুরস্ক। তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির উপপ্রধান ইফকান আলা শুক্রবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিকে তুরস্ককে এবার এফ-১৬ যুদ্ধবিমান দিতে পারে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ওয়াশিংটন সফরকালে এ ব্যাপারে সিনেটরসহ ২৪ জন মার্কিন এমপির সাথে তুরস্কের প্রতিনিধিদলের আলোচনা হয়েছে। তারা সবাই এ বিষয়ে পজিটিভি সাড়া দিয়েছেন।
ন্যাটোর সহযোগী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কের সম্পর্কের উন্নয়ন হচ্ছে। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তুরস্কের দায়িত্বশীল আচরণে বেশ খুশি যুক্তরাষ্ট্র।
তুরস্ককে এবার এফ-১৬ দিতে পারে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান ক্রয় নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, তা কেটে যাচ্ছে বলে জানিয়েছে তুরস্ক। সম্প্রতি ওয়াশিংটন সফরে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরা শুক্রবার...





