জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ গত শুক্রবার লিবিয়ায় অস্ত্র নিষেধাজ্ঞা আরো এক বছরের জন্য বাড়িয়েছে। শুক্রবার নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত ভোটাভুটিতে ১৪-০ ভোটের ব্যবধানে এ বিলটি পাস হয়।
এ ইস্যুতে ভোটদানে বিরত ছিল রাশিয়া। গতকাল শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে জাতিসঙ্ঘ। সমুদ্রপথে দেশটিতে অস্ত্র পাচারের অভিযোগে ২০২০ সালের ৩১ মার্চ থেকে দেশটিতে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়।





