ইউক্রেন যুদ্ধকে ঘিরে জ্বালানি সরবরাহ নিয়ে পাল্টাপাল্টি পদক্ষেপে মাত্র দুই সপ্তাহে ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে ৬০ শতাংশ। কয়েকটি দেশে গ্যাসের সরবরাহ কমিয়ে দেয়া এবং কয়েকটি দেশে সরবরাহ বন্ধ করে দেয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নেদারল্যান্ডসভিত্তিক ভার্চুয়াল ন্যাচারাল গ্যাস ট্রেডিং পয়েন্টে (টিটিএফ) প্রতি মেগাওয়াট-ঘণ্টা প্রাকৃতিক গ্যাসের দাম গত বুধবার গিয়ে পৌঁছায় ১৩৩ দশমিক ৪৯ ডলারে। গত ৮ জুন এর দাম ছিল ৮৩ দশমিক ৩৫ ডলার। শতকরা হিসাবে বৃদ্ধির হার প্রায় ৬০ শতাংশ। রাশিয়া থেকে ইউরোপে মোট প্রাকৃতিক গ্যাসের সরবরাহের পরিমাণ কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ফ্রিপোর্ট এলএনজি টার্মিনাল আগুনের কারণে বন্ধ হয়ে যাওয়ায় গ্যাসের দামে এই উল্লম্ফন ঘটেছে।
রাশিয়ান জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম গত ১৪ জুন ঘোষণা করেছে, নর্ড স্ট্রিম লাইনের মাধ্যমে ইউরোপে দৈনিক গ্যাসের চালান ১৬৭ মিলিয়ন ঘনমিটার থেকে ১০০ মিলিয়ন ঘনমিটারে নামিয়ে আনা হয়েছে।
রাশিয়ার সরবরাহ হ্রাস
ইউরোপে গ্যাসের দাম বেড়েছে ৬০ শতাংশ
ইউক্রেন যুদ্ধকে ঘিরে জ্বালানি সরবরাহ নিয়ে পাল্টাপাল্টি পদক্ষেপে মাত্র দুই সপ্তাহে ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে ৬০ শতাংশ। কয়েকটি দেশে গ্যাসের সরবরাহ কমিয়ে দেয়া এবং...





