ভারতের ত্রিপুরায় বিশৃঙ্খল পরিবেশে চার বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে বৃহস্পতিবার। নির্ধারিত সময় শেষে ভোট পড়েছে প্রায় ৭৭ শতাংশ। এ নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে সুবিধা দেয়ার অভিযোগ করেছে বিরোধীরা। উপনির্বাচনটি ছিল ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রথমবার তিনি সরাসরি নির্বাচনে অংশ নিয়েছেন।
কেন্দ্রে ভুয়া ভোটারের উপস্থিতি এবং কোথাও ভোট দিতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এক কেন্দ্রে পুলিশকর্মী ভোট দিতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। এ ছাড়া এক সাংবাদিককেও হেনস্তা করা হয়। সকালে আগরতলা আসনের কুঞ্জবন এলাকায় ভোট দিতে যান পুলিশকর্মী সমীর সাহা। রক্তাক্ত অবস্থায় গণমাধ্যমকে তিনি বলেন, ‘পরিবারের সাথে ভোট দিতে যাচ্ছিলাম। বিজেপির গুণ্ডারা আমার পথ আটকায়। ওরা বলে যে আমার ভোট নেই। প্রতিবাদ করায় আমার হাতে ছুরি মারা হয়। পরে পেটে কোপ মারে।
নির্বাচন কমিশন ঘটনাগুলোকে বিচ্ছিন্ন আখ্যা দিয়ে সুষ্ঠু নির্বাচন হওয়ার দাবি করেছে। তবে তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের দাবি, ক্ষমতাসীন বিজেপির চাপে নিশ্চুপ ছিল নির্বাচন কমিশন।
ত্রিপুরার উপনির্বাচনে বিজেপিকে সুবিধা দেয়ার অভিযোগ
ভারতের ত্রিপুরায় বিশৃঙ্খল পরিবেশে চার বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে বৃহস্পতিবার। নির্ধারিত সময় শেষে ভোট পড়েছে প্রায় ৭৭ শতাংশ। এ নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে সুবিধা দেয়ার অভিযোগ...





