গ্রিসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে তুরস্ক। এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্যসাগরে প্রবেশ করলে তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমানগুলোকে ‘রাডার লক’ করে গ্রিস। এ ঘটনায় হয়রানির অভিযোগ তুলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে আঙ্কারা। তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২৩ আগস্ট গ্রিসের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৩০০ তুর্কি যুদ্ধবিমানগুলোকে মিসাইল হামলার জন্য লক করেছিল। যখন লক করা হয় তখন সমুদ্রপৃষ্ঠ থেকে তিন কিলোমিটার উপরে ছিল বিমানগুলো।
তুরস্ক জানায়, তার প্রতিবেশী ও সহকর্মী ন্যাটো সদস্য গ্রিসের পূর্ব ভূমধ্যসাগর এবং এজিয়ান সাগরের উপরে তার বিমানকে লক্ষ্যবস্তু করছে। গ্রিসের এই ধরনের উসকানি সত্ত্বেও যুদ্ধবিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে। এ ঘটনাকে ন্যাটোর নীতিমালা লঙ্ঘন হিসেবে দেখছে তুরস্ক।