বন্যাবিধ্বস্ত পাকিস্তানিদের জন্য সহায়তা নিয়ে একদিনের ব্যবধানে দু’টি কাইন্ডনেস বা মানবিক ট্রেন পাঠিয়েছে তুরস্ক। স্মরণকালের ভয়াবহ বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা পানির নিচে থাকায় দেশটির নাগরিকদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।
তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী আঙ্কারা থেকে ছেড়ে যাওয়া দ্বিতীয় ট্রেনটি ৩৯৪ টন ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছে। চালানগুলো সমন্বয় করছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি)। ট্রেনটির বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএফএডি সভাপতি ইউনুস সেজার এবং আঙ্কারায় পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ সাইরাস সাজ্জাদ কাজী। এর আগে গত মঙ্গলবার রাজধানী আঙ্কারা থেকে অনুরূপ আরেকটি ট্রেন পাকিস্তানের উদ্দেশে রওনা দেয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইফতিখার আহমেদ কঠিন সময়ে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) সমন্বয়ে বেসরকারি সংস্থার (এনজিও) সহায়তায় ত্রাণসরবরাহের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান। এ সময় তিনি উল্লেখ করেন, পাকিস্তান ও তুরস্ক অনেক আগে থেকেই কঠিন সময়ে একে অপরকে সমর্থন করে আসছে।
পাকিস্তানে তুরস্কের মানবিক ট্রেন
বন্যাবিধ্বস্ত পাকিস্তানিদের জন্য সহায়তা নিয়ে একদিনের ব্যবধানে দু’টি কাইন্ডনেস বা মানবিক ট্রেন পাঠিয়েছে তুরস্ক। স্মরণকালের ভয়াবহ বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা পানির নিচে থাকায় দেশটির নাগরিকদের...





