নজিরবিহীন অর্থনৈতিক সঙ্কটে বিপর্যস্ত শ্রীলঙ্কাকে আরো চার কোটি ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত শনিবার রাজধানী কলম্বোর বাইরে স্থানীয় কৃষক প্রতিনিধিদের সাথে সাক্ষাতের পর এ ঘোষণা দেন ইউএস এইডের প্রশাসক সামান্থা পাওয়ার। কৃষি মৌসুমে সার ও অন্যান্য উপকরণ কেনার জন্য এই অর্থ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে নিম্ন আয়ের কৃষকদের জন্য ৬০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।
বৈদেশিক মুদ্রার সঙ্কটের কারণে শ্রীলঙ্কায় খাদ্য, জ্বালানি ও ওষুধপত্রের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য দুষ্প্রাপ্য হয়ে উঠছে। এ ছাড়া সরকার রাসায়নিক সার নিষিদ্ধ করে জৈব সারে জোর দেয়ার পর কৃষি উৎপাদন কমে গিয়েছে অর্ধেকের বেশি।