মহানবী হজরত মুহাম্মদ সা:-এর শিক্ষা অনুসরণ করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। একইসাথে জাতির সমৃদ্ধির জন্য মুহাম্মদ সা:-এর জীবনী অধ্যয়ন করতেও আহ্বান জানিয়েছেন তিনি। রোববার ১২ রবিউল আউয়াল উপলক্ষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। ইসলামাবাদে ওই অনুষ্ঠানে ইমরান খান বলেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো মহানবী হজরত মুহাম্মদ সা: একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু বর্তমানে কোনো মুসলিম রাষ্ট্রই কল্যাণরাষ্ট্র নয়। তবে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো রিয়াসত-ই-মদিনার সবচেয়ে কাছাকাছি ধরনের।’ ইমরান বলেন, তিনি যখন ব্রিটেনে গিয়েছিলেন, তখনই প্রথমবারের মতো দেখেছেন একটি কল্যাণরাষ্ট্র কিভাবে কাজ করে। তিনি বলেন, ‘আমরা মানুষের যতটা যতœ নিই, তার চেয়ে বেশি তারা তাদের পশুদের যতœ নেয়।’
তরুণদের মহানবী সা:-এর জীবনী অধ্যয়নের আহ্বান ইমরানের
মহানবী হজরত মুহাম্মদ সা:-এর শিক্ষা অনুসরণ করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান।...





