গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের (কোটালীপাড়া) সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে দ্বিতীয়বার জয়ের জন্য লড়ছেন সাবেক জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা দেবদুলাল বসু (পল্টু)। এ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন তিনি।
১৭ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচনকে সামনে রেখে বক প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল, হাতি প্রতীক নিয়ে পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ (ছোটন), তালা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সহদফতর সম্পাদক কামাল হোসেন ও উটপাখি প্রতীক নিয়ে মুজিবুর রহমান গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। দেবদুলাল বসু পল্টু সৎ, যোগ্য ও মানবিক নেতা হওয়ার কারণে সাধারণ জনগণ এবারের নির্বাচনেও তাকেই এগিয় রাখবেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনী মাঠ ঘুরে ভোটারদের সাথে কথা বলে এমনটাই বোঝা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাধারণ ভোটার বলেন, পল্টু দাদা অনেক ভালো মনের মানুষ। ত্যাগী, পরিশ্রমী ও মানবিক নেতা।
আমরা এ নির্বাচনে তাকে জয়ী করার মাধ্যমে নিন্দুকদের সমালোচনার সমুচিত জবাব দেয়ার চেষ্টা করব।