মার্কিন ধনকুবের ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেয়ার পর প্রতিষ্ঠানটি তাদের ভারত অফিসের ৯০ ভাগ কর্মীকে ছাঁটাই করেছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এমন তথ্য জানিয়েছে। টুইটারের মালিকানা কিনে নেয়ার পরই বড় একটি অংশকে ছাঁটাইয়ের ঘোষণা দেন ইলন মাস্ক। এর অংশ হিসেবেই ভারত অফিসের বেশির ভাগ কর্মীকে ছাঁটাই করা হয়েছে।