ইসরাইলে নেতানিয়াহু নতুন সরকার গঠন করেছে। এই নতুন সরকারের ফ্রান্সে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত পদত্যাগ করেছেন। ওই রাষ্ট্রদূতের নাম ইয়াইল জার্মান। তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে এক চিঠিতে জানিয়েছেন, নেতানিয়াহুর সরকারের প্রতিনিধিত্ব করা তার বিবেক মানতে পারছে না।
টাইমস অব ইসরাইল পত্রিকার খবরে বলা হয়েছে, চিঠিতে ওই রাষ্ট্রদূত বলেন, আমি বিশ্বাস করি নেতানিয়াহুর নেতৃত্বে গঠিত সরকার কোনোভাবেই গোঁড়ামি থেকে বের হতে পারবে না। কারণ নেতানিয়াহুর জোটে যেসব দল রয়েছে, সেগুলো চরম গোড়া। তাদের মতামত কখনো ইসরাইলের উদার নীতির সাথে একমত হতে পারে না। তাদের মনোভাব ইসরাইলের মৌলিক অবস্থানের সাথে মেলে না। এই জোট সরকার আমার দৃষ্টিতে অবৈধ।
ফ্রান্সে ইসরাইলি রাষ্ট্রদূতের পদত্যাগ
ইসরাইলে নেতানিয়াহু নতুন সরকার গঠন করেছে। এই নতুন সরকারের ফ্রান্সে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত পদত্যাগ করেছেন। ওই রাষ্ট্রদূতের নাম ইয়াইল জার্মান। তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে এক...





