রাশিয়া ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে জ্বালানি তেলও। পশ্চিমাদের এসব নিষেধাজ্ঞায় অগ্রণী ভূমিকা পালন করেছে ব্রিটেন। তবে নিজেরা নিষেধাজ্ঞা দিয়ে আবার রাশিয়ার তেলই কিনছে ব্রিটেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, ব্রিটেন রাশিয়ার তেল কিনছে ভারতের মাধ্যমে।
টেলিগ্রাফ জানিয়েছে- বিপি ও শেলের মতো প্রতিষ্ঠান যেগুলো ব্রিটেনে জ্বালানি তেল সরবরাহ করে সেগুলো ভারতের বেসরকারি তেল শোধনাগার থেকে তেল আমদানি বহুলাংশে বাড়িয়েছে। পরিবেশ আন্দোলন নিয়ে কাজ করা সংস্থা গ্লোবাল উইটনেসের তথ্য বিশ্লেষণ করে কেপ্লার জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ভারতের বেসরকারি কোম্পানি থেকে ১০০ লাখ ব্যারেল ডিজেল ও অন্যান্য পরিশোধিত পণ্য আমদানি করেছে যুক্তরাজ্য।
ভারতের মাধ্যমে রাশিয়ার তেল কিনছে ব্রিটেন
রাশিয়া ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে জ্বালানি তেলও। পশ্চিমাদের এসব নিষেধাজ্ঞায় অগ্রণী ভূমিকা পালন করেছে...





