২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় দুই শিশুসহ ১৭ জন মুসলমানকে হত্যায় অভিযুক্ত ২২ জনকে খালাস দিয়েছে গুজরাটের একটি আদালত। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রমাণের অভাবে অভিযুক্তরা মুক্তি পেয়েছে। ২৪ জানুয়ারি, মঙ্গলবার এই রায় দেয়া হয়। অভিযুক্তদের আইনজীবী গোপাল সোলাঙ্কি জানিয়েছেন, খালাস পাওয়া ২২ জনের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পেতে ব্যর্থ হওয়ায় তাদের মুক্তি দেয়া হয়েছে।
২০০৪ সালে এই ২২ জনকে গ্রেফতার করা হয়। এরা ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি দেলোল গ্রামে ১৭ জন মুসলমানকে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছিল। প্রসিকিউশনের মতে, আসামিরা প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে নিহতদের লাশও পুড়িয়ে দিয়েছিল। গুজরাট হাইকোর্ট ২০০৪ সালে তাদের জামিন মঞ্জুর করার পর থেকে অভিযুক্তরা জেলের বাইরেই ছিল।
গুজরাট দাঙ্গায় ২২ অভিযুক্ত খালাস
২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় দুই শিশুসহ ১৭ জন মুসলমানকে হত্যায় অভিযুক্ত ২২ জনকে খালাস দিয়েছে গুজরাটের একটি আদালত। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রমাণের...





