২০২২ সালের জুনে স্পেন ও আলজেরিয়ার মধ্যে সম্পর্কের ভাঙনের পর থেকে গ্যাস ও তেল ছাড়া দুই দেশের মধ্যে সব বাণিজ্যই কার্যত বন্ধ হয়ে গেছে। পশ্চিম সাহারায় স্পেনের অবস্থান পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আলজেরিয়া নিষেধাজ্ঞা আরোপ করে। মিডলইস্ট আই এর বিশ্লেষণ করা তথ্য অনুসারে, এর ফলে আলজেরিয়ায় স্পেনের রফতানি ৮০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। স্পেনের পর্যটন, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত মাদ্রিদ ২১৩ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করেছিল। অথচ ২০২১ সালের জুন থেকে ২০২২ সালের আলজেরিয়াতে রফতানি মূল্য ছিল ১.৬ বিলিয়ন ডলার।
মার্চ মাসে স্পেন মাত্র ১৪ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের সাথে স্পেনের মন্ত্রণালয় আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে ক্ষতিগ্রস্ত স্প্যানিশ কোম্পানিকে সহায়তা দেয়া হবে।
বার্সেলনার চেম্বার অব কমার্সের আন্তর্জাতিক অঞ্চল পরিচালক মারিন অরিওলস মিডলইস্ট আইকে বলেন, ‘আমরা বিভিন্ন পদ্ধতিতে দুই দেশের চেম্বার অব কমার্সের সাথে আলোচনা করার চেষ্টা করেছি কিন্তু আমাদের প্রত্যাখ্যান করা হয়েছে। আলজেরিয়া চায় স্পেন সরকার পশ্চিম সাহারা নিয়ে জাতিসঙ্ঘের দেয়া প্রস্তাব গ্রহণ করুক এবং তারা এই প্রস্তাব মেনে না নেয়া পর্যন্ত স্পেনের উপর চাপ বজায় রাখবে। এই রাজনৈতিক সমস্যার জন্য শত শত স্প্যানিশ কোম্পানির আর্থিক অবস্থা প্রভাবিত হচ্ছে।’