আরেকটি গুরুত্বপূর্ণ ছাত্র নির্বাচনে জয় পেয়েছে হামাস। বুধবার রামাল্লার বিরজাইট ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়ন নির্বাচনে ওই জয় পায় তারা। ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যম ওয়াফাকে দেয়া এক সাক্ষাৎকারে ছাত্র পরিষদের সাবেক নেতা ইয়াহইয়া কারুত বলেন, ইসরাইলি বাহিনী, পিএ নিরাপত্তা পরিষদ ব্লক সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু তা সত্ত্বেও আমরা এই জয় ছিনিয়ে এনেছি।
তিনি আরো বলেন, ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ইসলামী ব্লকের ১০০ জন ছাত্রকে তদন্তের জন্য তলব করেছিল। এরপর তাদের অন্তত ৪০ জনকে গ্রেফতার করে। কিন্তু আমরা আমাদের পূর্বসূরি শহীদ ও বন্দী বন্ধুদেরই পদাঙ্ক অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেছি।