কাশ্মিরে ৩৭০ ধারা প্রত্যাহারসংক্রান্ত মামলা শুনতে রাজি হলো সুপ্রিম কোর্ট। আগামী ২ আগস্ট থেকে এ মামলার শুনানি শুরু হবে বলে জানানো হয়েছে। সোমবার ছাড়া মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই শুনানি চলবে বলে শীর্ষ আদালত জানিয়েছে। কাশ্মির থেকে ৩৭০ ধারা বাতিল সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় মঙ্গলবার ছিল শুনানি। দু’পক্ষের সওয়াল জবাবের পর ২ আগস্ট থেকে নিয়মিত শুনানির দিন ধার্য করে শীর্ষ আদালত।
৩৭০ ধারাসংক্রান্ত সব কাগজপত্র আগামী ২৭ জুলাই মধ্যে শীর্ষ আদালতে পেশ করার জন্য দেয়া হয়েছে নির্দেশ। এরপর আর কোনও নথি গ্রহণ করা হবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত। এর আগে উপত্যকা থেকে ৩৭০ ধারা প্রত্যাহারসংক্রান্ত একটি হলফনামা পেশ করে কেন্দ্র। প্রত্যাহারের পর কাশ্মির পরিস্থিতি উন্নতি হয়েছে বলে দাবি করা হয়। সেই সাথে এই ধারা প্রত্যাহারের পর থেকে কাশ্মিরে নিরাপত্তাসহ সব ক্ষেত্রে উন্নতি হয়েছে বলে দাবি করে কেন্দ্র। ৩৯০ ধারা প্রত্যাহারের পর থেকে স্কুল থেকে শুরু সব শিক্ষাপ্রতিষ্ঠান বিনা বাধায় চলছে বলেও দাবি।
হলফনামায় আরো দাবি করা হয়েছে, ৩৭০ ধারা প্রত্যাহারে পর থেকে নিরাপত্তাবাহিনীর ওপর আক্রমণের ঘটনা বন্ধ করা গেছে। বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ, কথায় কথায় বন্ধ ডাকার মতো ঘটনা ঘটছে না বলেও দাবি করে কেন্দ্র। সর্বোপরি হলফনামায় বর্তমান কাশ্মির পরিস্থিতি স্বাভাবিক বলে জানানো হয়।
প্রসঙ্গত, ২০১৯ সালে উপত্যকা থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সাথে উঠে যায় কাশ্মিরের বিশেষ মর্যাদাও। কেন্দ্রের এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিতর্কও কম হয়নি। কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামে কাশ্মিরে সব বিরোধী দলগুলো। চলে ধরপাকড়ও। ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতির মতো নেতা-নেত্রীদের গৃহবন্দী করে রাখা হয়েছিল। ৩৭০ ধারা প্রত্যাহারের প্রভাব পড়েছিল ভারত-পাক সম্পর্কেও। ভারত সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
কাশ্মিরে ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে মামলা শুনবে সুপ্রিম কোর্ট
কাশ্মিরে ৩৭০ ধারা প্রত্যাহারসংক্রান্ত মামলা শুনতে রাজি হলো সুপ্রিম কোর্ট। আগামী ২ আগস্ট থেকে এ মামলার শুনানি শুরু হবে বলে জানানো হয়েছে। সোমবার ছাড়া মঙ্গলবার...





