জম্মু ও কাশ্মিরকে কবে ফিরিয়ে দেয়া হবে পূর্ণ রাজ্যের মর্যাদা, সেই মামলার শুনানিতে উপত্যকায় ভোটের পক্ষে প্রশ্ন তুলেছে কেন্দ্র। যেকোনো সময় ভোটের জন্য প্রস্তুত বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে মোদি সরকার। জম্মু ও কাশ্মির থেকে ৩৭০ ধারা প্রত্যাহার সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলছে শীর্ষ আদালতে। তারই একটি মামলায় শুনানিতে জানাল কেন্দ্র। গতকাল বৃহস্পতিবার সওয়াল জবাবের সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, জম্মু ও কাশ্মিরে নির্বাচন করার ব্যাপারে আগ্রহী কেন্দ্র।
যেকোনো সময়ে নির্বাচন করার ব্যাপারে আপত্তি নেই সরকারের। বর্তমানে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতির কাজ চলছে জম্মু ও কাশ্মিরে। সেই কাজ শেষ হলেই নির্বাচন কমিশনের কাছে ভোটের ব্যাপারে আবেদন করা হবে জানান সলিসিটির জেনারেল। জানা গেছে, চূড়ান্ত ভোটাক তালিকা তৈরি হওয়ার পর প্রথমে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হতে পারে জম্মু ও কাশ্মিরে। এরপর প্রশাসনিক নির্বাচন হবে বলে ইঙ্গিত।
সূত্রের খবর, চলতি বছরের শেষের দিকে কিংবা আগামী বছর শুরুতে সেই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
জম্মু-কাশ্মিরে নির্বাচনের প্রস্তুতি মোদি সরকারের
জম্মু ও কাশ্মিরকে কবে ফিরিয়ে দেয়া হবে পূর্ণ রাজ্যের মর্যাদা, সেই মামলার শুনানিতে উপত্যকায় ভোটের পক্ষে প্রশ্ন তুলেছে কেন্দ্র। যেকোনো সময় ভোটের জন্য প্রস্তুত বলে...





