মিসরে আগামী শিক্ষাবর্ষ থেকে মুখ ঢেকে রাখে- এমন নিকাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর হবে। ৩০ সেপ্টেম্বর দেশটিতে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। তখন থেকেই এই নিষেধাজ্ঞা চালু হবে বলে শিক্ষামন্ত্রী রেদা হেজাজি সোমবার ঘোষণা করেছেন।
শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষার্থীরা ইচ্ছা করলে হেডস্কার্ফ পরতে পারবে। কিন্তু তারা মুখ ঢেকে রাখা নিকাব পরতে পারবে না। তিনি আরো বলেন, শিশুদের অভিভাবকদের উচিত হবে শিশুদের পছন্দের ব্যাপারে সচেতন থাকা। কোনোভাবেই বাইরের চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। শিক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, আরবি ভাষা, ধর্মীয় শিক্ষা এবং সামাজিক ও মনস্তাত্ত্বিক শিক্ষার শিক্ষকদের ভূমিকা রয়েছে এতে।