জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাধারী রাশিয়ার ভোটো দেয়ার সক্ষমতা বাতিলের দাবি জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বুধবার নিউইয়র্কে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বিশেষ এক অধিবেশনে এ দাবি জানান তিনি। বিষয়টিকে প্রয়োজনীয় আখ্যা দিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়ার ভেটো ক্ষমতা বাতিলের জন্য জাতিসঙ্ঘের সাধারণ পরিষদকে ক্ষমতা দেয়া উচিত। কারণ ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার যত উদ্যোগ নেয়া হচ্ছে, ভেটো ক্ষমতা প্রয়োগ করে রাশিয়া সেগুলোকে নষ্ট করে দিচ্ছে। এভাবে চলতে থাকলে চলমান এই যুদ্ধ বন্ধ করা অসম্ভব। এ সময় জেলেনস্কি নিরাপত্তা পরিষদের সদস্যপদ বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরাপত্তা পরিষদে কোটি কোটি মানুষের জন্য কোনো স্থায়ী প্রতিনিধি নেই, কিন্তু রাশিয়া রয়েছে। বিষয়টিকে অন্যায় বলে মনে করে ইউক্রেন। নিরাপত্তা পরিষদের এই আসনটি রাশিয়া অবৈধভাবে দখল করেছে বলেও মন্তব্য করেন ইউক্রেন প্রেসিডেন্ট।
তিনি বলেন, জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্রগুলোর কাছে নিরাপত্তা পরিষদের পূর্ণ জবাবদিহি থাকা দরকার। বর্তমানে নিরাপত্তা পরিষদে আফ্রিকান ঐক্যের স্থায়ী সদস্যপদ পাওয়া উচিত। এশিয়াও সেখানে স্থায়ী প্রতিনিধিত্বের দাবিদার। আবার পরিস্থিতি বিবেচনায় জার্মানিসহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোরও নিরাপত্তা পরিষদে স্থান পাওয়া উচিত। নিজ বক্তব্যে জেলেনস্কি ইউক্রেনের ১০ দফা শান্তি পরিকল্পনাকে সমর্থনের জন্য বিভিন্ন দেশের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। রাশিয়ার ভেটো ক্ষমতা কেড়ে নেয়া, ইউক্রেনকে ক্ষতিপূরণ দেয়া, ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারসহ এ ধরনের বিষয়গুলো এই ১০ দফার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
তবে ইউক্রেনের এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। বরং তারা দখলকৃত ইউক্রেনের ভূখণ্ডকে রাশিয়ার সাথে সংযুক্ত করার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য অনুরোধ জানায়। ধারণা করা হচ্ছিল, জেলেনস্কির সাথে রুশ প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বাগি¦তণ্ডা হবে।
রাশিয়ার ভেটো ক্ষমতা বাতিলের আহ্বান জেলেনস্কির
জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাধারী রাশিয়ার ভোটো দেয়ার সক্ষমতা বাতিলের দাবি জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বুধবার নিউইয়র্কে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বিশেষ এক অধিবেশনে এ দাবি...





