তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান ইসরাইলকে একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ইসরাইল গাজায় যুদ্ধাপরাধ করছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। পার্লামেন্টে আইনপ্রণেতাদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়। এটি ফিলিস্তিনি জনগণের দ্বারা নির্বাচিত একটি রাজনৈতিক সত্তা। ইসরাইলের পারমাণবিক অস্ত্র আছে কি না তা ঘোষণা করতে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান তুর্কিয়ে নেতা। তিনি বলেন, অধিকৃত পশ্চিমতীরে ক্রমবর্ধমান সহিংসতার সময় ইসরাইলি বসতি স্থাপনকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে স্বীকৃতি নিশ্চিত করতে তুরস্ক আন্তর্জাতিক মঞ্চে কাজ করবে। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরাইলের নিরবচ্ছিন্ন হামলার নিন্দা জানিয়ে সোচ্চার ছিলেন এরদোগান।
ইসরাইল সন্ত্রাসী রাষ্ট্র : এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান ইসরাইলকে একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ইসরাইল গাজায় যুদ্ধাপরাধ করছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। পার্লামেন্টে আইনপ্রণেতাদের...





