বন্দী মুক্তি উদযাপনে মিষ্টি বিতরণের জন্য ফিলিস্তিনিদের ১৮ হাজার ডলারের বেশি জরিমানা করবে ইসরাইল।
ইসরাইলি কর্তৃপক্ষ অধিকৃত পূর্ব জেরুসালেম থেকে ফিলিস্তিনি বন্দীদের জন্য কঠোর শর্তের রূপরেখা দিয়েছে যেগুলো হামাস ও ইসরাইলের মধ্যে বিনিময় চুক্তির অংশ হিসেবে মানার কথা। এর মধ্যে রয়েছে, মিষ্টি বিতরণের উপর নিষেধাজ্ঞা এবং মিডিয়া যোগাযোগ, সম্প্রদায়ের জমায়েত এবং উদযাপনের প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা। ফিলিস্তিনি প্রিজনার ক্লাবের মতে, এই শর্তগুলোর লঙ্ঘনের ফলে ৭০ হাজার ইসরাইলি শেকেল (১৮ হাজার ৭০০ ডলার) জরিমানা হবে। ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির জেরুসালেমে বন্দীদের মুক্তির যেকোনো উদযাপন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।