দক্ষিণ আফ্রিকায় একটি লিফট দুর্ঘটনায় ১১ জন খনিশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭৫ জন। লিফটটি বিকল হয়ে পড়ায় ৮৬ শ্রমিক সেখানে আটকা পড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার খনির অপারেটর এ কথা জানিয়েছেন। ইম্পালা প্লাটিনাম খনির মুখপাত্র বলেন, লিফটটি উপরের দিকে কিছুটা উঠার পর অপ্রত্যাশিতভাবে নিচের দিকে নামতে থাকে। এতে লিফটে আটকা পড়ে ১১ জন মারা যায় এবং ৭৫ জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইম্পালা প্লাটিনাম খনির মুখপাত্র বলেন, সোমবার বিকেলে জোহানেসবার্গের উত্তর-পশ্চিমে রাস্টেনবার্গের খনিতে যখন কর্মচারীরা তাদের শিফটের শেষে খনি থেকে বের হচ্ছিল তখন এই ‘গুরুতর দুর্ঘটনা’ ঘটে। সোমবার বিকেল ৫টার কিছু আগে দুর্ঘটনাটি ঘটে যখন কর্মচারীদের নিয়ে উত্তোলনকারী লিফটটি অপ্রত্যাশিতভাবে নামতে শুরু করে।’ মঙ্গলবার এক বিবৃতিতে ইম্পালা প্লাটিনাম খনির (ইম্প্যাটস) সিইও নিকো মুলার বলেন, ‘এই দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য আমাদের হৃদয় দুঃখভারাক্রান্ত হয়ে আছে।
দ: আফ্রিকায় প্লাটিনাম খনিতে দুর্ঘটনায় নিহত ১১
দক্ষিণ আফ্রিকায় একটি লিফট দুর্ঘটনায় ১১ জন খনিশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭৫ জন। লিফটটি বিকল হয়ে পড়ায় ৮৬ শ্রমিক সেখানে আটকা পড়ে এ...





