বন্দী সেনাকে মুক্ত করতে গিয়ে ইসরাইলি বাহিনী নিজেরাই তাকে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। দলটির সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসসাম ব্রিগেড এক টেলিগ্রাম বিবৃতিতে এ তথ্য জানায়।
আল কাসসাম ব্রিগেড জানিয়েছে, শুক্রবার ভোরে হামাস সদস্যরা দেখতে পায়, একজন বিশেষ বন্দীর অবস্থানকে লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর একটি দল অগ্রসর হচ্ছে। তখন তারা দলটিকে প্রতিহত করার চেষ্টা করে। এতে তুমুল লড়াই শুরু হয়।
এ সময় ঘটনাস্থল লক্ষ্য করে ইসরাইলের যুদ্ধবিমান বোমা নিক্ষেপ করে। ফলে ওই বন্দী সৈন্যের মৃত্যু হয়। এ ছাড়া হামাস সদস্যদের সাথে লড়াইয়েও কয়েকজন ইসরাইলি সৈন্য নিহত ও আরো কয়েকজন আহত হয়।
বন্দী সেনাকে নিজেরাই হত্যা করল ইসরাইল
বন্দী সেনাকে মুক্ত করতে গিয়ে ইসরাইলি বাহিনী নিজেরাই তাকে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। দলটির সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসসাম ব্রিগেড এক...





