প্রেসিডেন্ট রুমেন রাদেভের ক্ষমতা সীমিত করে একটি আইন বুলগেরিয়ার পার্লামেন্টে পাস হয়েছে। বুধবার ১৬৫-৭১ ভোটে বিলটি পাস হয়। বিচারব্যবস্থায় উল্লেখযোগ্য সংস্কার, প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করা এবং নিয়ন্ত্রক ও তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠানের সদস্যদের নির্বাচন প্রক্রিয়াকে গণতান্ত্রিক করার উদ্দেশে বিলটি পার্লামেন্টে উত্থাপিত হয়েছিল। এ আইন অনুসারে অন্তর্র্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত হয়ে যাবে এবং সুপ্রিম কোর্টের চেয়ারমান ছাড়া অন্তর্র্বর্তী সরকারের বাকি প্রার্থীদের নির্বাচন করবেন প্রধানমন্ত্রী।
অন্তর্র্বর্তীকালীন প্রধানমন্ত্রীর সম্ভাব্য পুলে জাতীয় পরিষদের স্পিকার, বুলগেরিয়ার ন্যাশনাল ব্যাংকের প্রেসিডেন্ট বা ডেপুটি প্রেসিডেন্ট, কোর্ট অব অ্যাকাউন্টস এবং ন্যায়পাল বা ডেপুটি ন্যায়পালের মতো প্রার্থীদের অন্তর্ভুক্ত করা হবে।