গাজা উপত্যকায় ইসরাইলি বিমান ও স্থলবাহিনীর অভিযান শেষে উপত্যকার নিয়ন্ত্রণ ফের ফিলিস্তিনিদের কাছেই ফিরিয়ে দেয়া হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ত। রাজধানী জেরুসালেমে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গ্যালেন্ত বলেন, গাজা ফিলিস্তিনি ভূখণ্ড। ফিলিস্তিনিরা সেখানে বসবাস করেন এবং ভবিষ্যতেও উপত্যকার নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতেই। গাজার ভবিষ্যৎ সরকার অবশ্যই সেখান থেকেই উদ্ভূত হবে।
আমরা এটুকু বলতে পারি যে আমাদের অভিযান শেষ হওয়ার পর গাজা থেকে আর কোনো নাশকতার হুমকি আসবে না। সেই সাথে আরো বলতে পারি, একটি সশস্ত্র সামরিক গোষ্ঠী হিসেবে হামাস আর গাজা নিয়ন্ত্রণ করতে পারবে না।