ফ্রান্সে মুসলিম ও তুরস্ক সম্প্রদায়ের প্রতি বৈষম্যের দূর করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে তুরস্কের পার্লামেন্টারি প্রতিনিধিদল সোমবার প্যারিস সফর করেছে। ফ্রান্সের রাজধানীতে তুর্কি কন্স্যুলেটের প্রতিনিধিদল ও বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিদের মধ্যে আলোচনার সময় ইসলামোফোবিয়া এবং তুর্কিদের ধর্মপালন ও শিক্ষার অসুবিধা, ফ্রান্সে মসজিদ ভাঙচুর ইত্যাদি বিষয় ছিল আলোচনার প্রধান বিষয়।
প্রতিনিধিদলে একে পার্টি, তার মিত্র ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি (এমএইচপি) এবং বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) আইনপ্রণেতারা ছিলেন। বৈঠকে তুরস্কের পার্লামেন্টের মানবাধিকার কমিশনের প্রধান দেরিয়া ইয়ানিক বলেন, ‘আমাদের নাগরিকরা যেখানেই থাকুন না কেন, তাদের পাশে দাঁড়ানো এবং সমর্থন করা তুরস্কের অন্যতম অপরিহার্য দায়িত্ব।’
জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান অনুসারে ফ্রান্সে সর্বাধিক প্রায় সাড়ে ৩৩ লাখ মুসলিম জনসংখ্যা রয়েছে, যা ২০১৯-২০২০ সালে ফরাসি জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। এ ছাড়াও প্রায় ১০ লাখ মিলিয়ন তুর্কি বংশোদ্ভূত মানুষ ফ্রান্সে বসবাস করে, যা জার্মানির পরে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম তুর্কি সম্প্রদায়। বৈঠকে সিএইচপির ডেপুটি মাহমুদ তানালও ইউরোপে মুসলমানদের কোণঠাসা করা এবং ধর্ম ও বিবেকের স্বাধীনতার মতো অধিকার লঙ্ঘনের দিকে ইঙ্গিত করে বলেন, এইগুলো অবশ্যই শেষ হওয়া উচিত।
সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা দেশগুলোতে ইসলামোফোবিয়ার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে অস্বস্তি প্রকাশ করে ইয়ানিক জোর দিয়ে বলেন, বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করে মানবতার কল্যাণের ওপর। আমরা এই ধরনের নির্যাতনের ঘটনায় চুপ থাকতে পারি না।
ইউরোপে ইসলামোফোবিয়া
গত বছর পশ্চিম ইউরোপজুড়ে কুরআন পোড়ানোর অনেক ঘটনা দেখা গিয়েছিল। তুরস্কের কূটনৈতিক সূত্র মতে, ২০২২ সালে ইউরোপে ১৫ বার কুরআন পোড়ানোর ঘটনা ঘটলেও ২০২৩ সালে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিম ইউরোপে মুসলিম পবিত্র গ্রন্থের বিরুদ্ধে ৫০৭টি হামলা শনাক্ত করেছে। ইসলামের পবিত্র গ্রন্থের বিরুদ্ধে ৪৪৭টি হামলা করে ডেনমার্ক প্রথম স্থানে রয়েছে। ২০২২ সালে ইউরোপে মসজিদগুলো ৩৪ বার লক্ষ্যবস্তু করা হয়েছিল। ২০২৩ সালে যা ৬৮ বার হামলার শিকার হয়ে মহাদেশে ইসলামোফোবিয়ার গুরুতর স্তরে প্রবেশ করেছে। জার্মানিতে সবচেয়ে বেশি ৫২টি মসজিদে হামলা হয়েছে। তুরস্ক অপরাধীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু করার জন্য কূটনৈতিক উদ্যোগ নিয়েছে এবং এ ধরনের হামলার সম্মুখিন তুর্কি নাগরিকদের আইনি সহায়তা প্রদান করেছে।
ইসলামোফোবিয়া নিয়ে আলোচনায় ফ্রান্সে তুরস্কের আইনপ্রণেতারা
ফ্রান্সে মুসলিম ও তুরস্ক সম্প্রদায়ের প্রতি বৈষম্যের দূর করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে তুরস্কের পার্লামেন্টারি প্রতিনিধিদল সোমবার প্যারিস সফর করেছে। ফ্রান্সের রাজধানীতে তুর্কি কন্স্যুলেটের প্রতিনিধিদল...





