পাকিস্তানে সেনানিবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে আট সেনাসদস্য নিহত হয়েছেন। তবে দেশটির সামরিক বাহিনী এ হামলা নস্যাৎ করার দাবি করেছে। দেশটির খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের বান্নু সেনানিবাসকে লক্ষ্য করে এ হামলা হয়। সোমবার খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের বান্নু সেনানিবাসকে লক্ষ্য করে দশজন সন্ত্রাসীর চালানো হামলায় আট সৈন্য নিহত হয়েছেন বলে পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, আক্রমণকারীরা সেনানিবাসে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু তাদের প্রতিহত করা হয়েছে। যার কারণে সন্ত্রাসীরা সেনানিবাসের প্রাচীরে ধাক্কা দেয়ার মাধ্যমে বিস্ফোরক বোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটায়। বিবৃতিতে বলা হয়েছে, আত্মঘাতী বিস্ফোরণের ফলে প্রাচীরের একটি অংশ ধসে পড়ে এবং পার্শ্ববর্তী অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আট সৈন্য নিহত হন। আইএসপিআর জানিয়েছে, পাকিস্তানি সৈন্যরা কার্যকরভাবে সন্ত্রাসীদের জবাব দিয়েছে এবং যার ফলস্বরূপ পরবর্তী অভিযানে ওই দশজন সন্ত্রাসীই নিহত হয়েছে।
পাকিস্তানে সেনানিবাসে সন্ত্রাসী হামলায় ৮ সেনা নিহত
পাকিস্তানে সেনানিবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে আট সেনাসদস্য নিহত হয়েছেন। তবে দেশটির সামরিক বাহিনী এ হামলা নস্যাৎ করার দাবি করেছে। দেশটির খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের বান্নু...





