ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানাকে সমর্থন করে ব্রিটেন, ইতালি ও স্পেনের সংখ্যাগরিষ্ঠ নাগরিক। সম্প্রতি এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। একইসাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য ইউরোপীয় দেশেও এর সমর্থন বেড়েছে। আইসিসির প্রসিকিউটর করিম খান গত মে মাসে বলেছিলেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টসহ হামাসের তিন সিনিয়র কর্মকর্তা ইসমাইল হানিয়া, মোহাম্মাদ দেইফ ও ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন করছেন।
সোমবার ইউগোভ প্রকাশিত এক জরিপে বলা হয়েছে, তারা বেশ কয়েকটি দেশের জনসাধারণকে জিজ্ঞাসা করেছিলেন যে ইসরাইল ও হামাস নেতাদের বিরুদ্ধে জারি করা আইসিসির গ্রেফতারি পরোয়ানা সমর্থন করে কিনা।