যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের কয়েকটি নতুন নথি পাওয়ার পর এ বিষয়টা নিশ্চিত হওয়া গেছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান আক্রমণগুলোতে অনেক ত্রুটি আছে। পেন্টাগনের এ সকল গোপন নথির ওপর ভিত্তি করে নিউইয়র্ক টাইমসের তদন্ত প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ভুল গোয়েন্দা প্রতিবেদন ও ঠিকভাবে লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে না পারার কারণে অসংখ্য বেসামরিক ও নিরহ ব্যক্তি নিহত হয়েছেন এসব মার্কিন বিমান আক্রমণে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের কয়েকটি নতুন নথি অনুসারে এসব ত্রুটিপূর্ণ বিমান আক্রমণের কারণে গত এক দশকে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

নিউইয়র্ক টাইমসের তদন্ত প্রতিবেদন অনুসারে, পেন্টাগনের কতগুলো গোপন নথি অনুসারে মার্কিন বিমান আক্রমণগুলোতে ১৩০০ জনের বেশি সাধারণ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সবচেয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে পারা বোমা নিয়ে যুদ্ধে নামলেও অসংখ্য বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন এসব বিমান আক্রমণে। এমনকি নিহত মানুষের সংখ্যাও কমিয়ে দেখানো হয়েছে।

এ প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ও আহত মানুষের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে। এ ব্যাপারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দরকার ছিল। কারন, প্রতিনিয়ত নিহত ব্যক্তিদের সংখ্যা কমিয়ে দেখানোর প্রবণতা আছে মার্কিন প্রশাসনের। অনেক সময় শত শত নিহত ব্যক্তির পরিচয় গোপন করা হয়েছে।

সূত্র : আল-জাজিরা